Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারীদের হামলায় আনসার সদস্য নিহত, অস্ত্রাগার লুট

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০১৬

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে অস্ত্রাগার লুট করেছে। এ সময় তাদের গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

নিহত আনসার সদস্যের নাম আলী আহমদ (৪২)। দুর্বৃত্তরা ১১টি অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়।

ক্যাম্প ইনচার্জ শাহীন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আলী আহমদের বাড়ি টাঙ্গাইল জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে একদল মুখোশধারী ক্যাম্পের অস্ত্রাগারের প্রহরীকে বেধে রেখে অস্ত্র লুট করে। এসময় পাশে আরেক সদস্য আলী আহমদ(৪২) ঘুম থেকে জেগে উঠলে তাকে সরাসরি গুলি করে মুখোশধারীরা ১১টি অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ এসে চারিদিকে তল্লাশি শুরু করে। ক্যাম্পে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.