সিলেটটুডে ডেস্ক | ১৮ মে, ২০১৬
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে আরও ২ বছরের জন্যে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।
বুধবার মন্ত্রণালয় থেকে নতুন নিয়োগ দিয়ে আদেশে আরও জানানো হয়েছে তার এ নিয়োগ অবৈতনিক।
এর আগে ২০১৪ সালের ২৩ এপ্রিল সেলিনা হোসেনকে চুক্তিভিত্তিক দুই বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন নিয়োগের আদেশে বলা হয়েছে, এ নিয়োগ অবৈতনিক হলেও বোর্ড অব ম্যানেজমেন্টের প্রতিটি সভায় যোগদানের জন্য প্রচলিত ও সরকারি বিধান অনুযায়ী তিনি সম্মানী ভাতা পাবেন। বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্যরা যে সব সুবিধা ভোগ করবেন চেয়ারম্যানও সে সব সুবিধা ভোগ করবেন।
সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ জুন জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ অনার্স পাশ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন ১৯৬৮ সালে।