Sylhet Today 24 PRINT

কুষ্টিয়ায় নিহত চিকিৎসক সানোয়ার রহমানের দাফন সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৬

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহত হোমিওপ্যাথি চিকিৎসক সানোয়ার রহমানের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় পরিবারের লোকজন, আত্মী-স্বজন ও এলাকাবাসীরা অংশ নেয়।

শনিবার (২১ মে) সকাল ১০টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে স্মৃতিস্তম্ভে নামাজে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাকে ‍দাফন করা হয়।

এদিকে হামলার ঘটনায় ‍এখনো কোনো মামলা হয়নি। পুরো এলাকায় থমথমে অবস্থা ও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকারীদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
 
উল্লেখ্য, শুক্রবার (২০ মে) সকাল সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার শিশিরমাঠে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও চাপাতি দিয়ে কুপিয়ে হোমিওপ্যাথি চিকিৎসক সানোয়ার রহমানকে হত্যা করে। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজজ্জামান ‍গুরুতর জখম হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.