Sylhet Today 24 PRINT

ঘুর্ণিঝড় ‘রোয়ানু’: চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৬

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সম্ভাব্য দুর্ঘটনার আশংকায় শনিবার সকাল ১১টা থেকে চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রেখেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।  

চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতেও  বিদ্যুৎ সরবরহ বন্ধ থাকার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের পর বিপদমুক্ত হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ‍জানিয়েছে পিডিবি।

চট্টগ্রাম পিডিবির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছপালা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।  এজন্য যে কোন দুর্ঘটনা এড়াতে পুরো নগরীতে সকাল ১১টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।’

বিভিন্ন উপজেলাতেও একই অবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে"।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.