সিলেটটুডে ডেস্ক | ২৪ মে, ২০১৬
গাজীপুরের টঙ্গীতে কুতুব আলী (৩৫) নামে পুলিশের এক সোর্সকে হাত পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ মে) সকাল ৬টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তাকে কুপিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যা করে।
নিহত কুতুব আলী হাবিবুর রহমানের ছেলে এবং টঙ্গীর আমতলী এলাকার মজিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
টঙ্গী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।