Sylhet Today 24 PRINT

বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত, আহত ৪

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০১৬

চাঁপাইনবাবগঞ্জে এক বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছে  কণিকা ঘোষ (১৫) নামের দশম শ্রেণীর পড়ুয়া ছাত্রী। এই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে আরও ৪ শিক্ষার্থী। তারা হল তানজিমা খাতুন (১৭), তারিন খাতুন (১৪), মরিয়ম (১৪)। অপরজনের পরিচয় এখনও মেলেনি। এই ঘটনায় আবদুল মালেক নামের ওই বখাটে যুবককে আটক করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার (২৭ মে) সকালে ৯টায় ৫ ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বখাটে মালেক অতর্কিত আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই কণিকার মৃত্যু হয়। গুরুতর আহত হয় অপর চারজন।  এদের মধ্যে তানজিমা ও তারিনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সবাই স্থানীয় মহিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.