Sylhet Today 24 PRINT

ভোটশুরুর আগে সড়ক দুর্ঘটনায় ২ নির্বাচন কর্মকর্তা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০১৬

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর আধ ঘণ্টা আগে এক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁওয় সদরের মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও দারাজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র রায় (৩৫) ও কালেশ্বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগম (৩০)।

ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট এলাকায় পঞ্চগড়গামী একটি নৈশ কোচ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

“এতে ঘটনাস্থলে মোটরসাইকেকল আরোহী বিমল চন্দ্র রায় ও ফিরোজা বেগম নিহত হন।”

তিনি জানান, নিহতরা ইউপি নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বালিয়া ইউনিয়নের বড়গ্রাম ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। তারা পোলিং অফিসারের দায়িত্বে  ছিলেন।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.