Sylhet Today 24 PRINT

সন্তান হত্যার দায়ে বাবা-মায়ের ফাঁসির আদেশ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৬

রংপুরে সন্তান হত্যার ‍দায়ে বাবা-মায়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মে) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১১ এপ্রিল রংপুরের মিঠাপুকুর এলাকায় সন্তান আনন্দ চন্দ্র উল্লাসকে (০৫) গলাটিপে হত্যা করে বাবা বিপেন চন্দ্র ও মা আদুরী রানী।

এ ঘটনায় শিশুটির বাবা-মার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলিম উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত তাদের দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।

বর্তমানে শিশুটির বাবা জেলহাজতে ও মা পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট ফারুক মো. রেজাউল ইসলাম ও আসামিপক্ষে অ্যাডভোকেট রেজাউল করিম এ মামলা পরিচালনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.