Sylhet Today 24 PRINT

রাজধানীর কালশি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

 রাজধানীর পল্লবী থানার কালশী এলাকায় ডিবি পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ জুন) সেহেরির আগে আগে এ ঘটনা ঘটে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান। প্রাথমিকভাবে নিহত দু’জনের পরিচয় জানা যায়নি। তবে নিহত একজনের আনুমানিক বয়স ৩২, অপরজনের বয়স ৪৫ বছর।

কালশীর লোহার ব্রিজের পাশ থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এস-আই আনোয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.