Sylhet Today 24 PRINT

খুলনায় জেলারের বাসার সামনে বোমা বিস্ফোরন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৬

জেল সুপারের পর এবার খুলনা জেলা কারাগারের জেলার মো. জান্নাতুল ফরহাদের বাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।


খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে জেলারের বাসভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ।


পুলিশ জানায়, তারাবির নামাজের সময় জেলা কারাগার থেকে ১০ গজ দূরে জেলার মো. জান্নাতুল ফরহাদের সরকারি বাস ভবনের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটে।


প্রসঙ্গত, গত ১৬ মে খুলনা জেলা কারাগারের সুপার মো. কামরুল ইসলামের বাসভবন চত্বরে সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। ঘটনার সময় তিনি সপরিবারে গাড়ীতে থাকলেও অল্পের জন্য রক্ষা পান। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েতসহ দুজন কারাগারে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.