Sylhet Today 24 PRINT

কুষ্টিয়ায় ‘সাঁড়াশি অভিযানে’ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫৭

সিলেটটুডে ডেস্ক  |  ১০ জুন, ২০১৬

সপ্তাহব্যাপী জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৫ কর্মীসহ বিভিন্ন মামলায় ৫৭ আসামিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানিয়েছেন, সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.