Sylhet Today 24 PRINT

শাহজালালে ১ কোটি ৩০ লাখ ভারতীয় রুপিসহ আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এসব রুপি বহনের দায়ে আবুল বাশার নামে এক যাত্রী ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান গণমাধ্যমকে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আবুল বাশার শারজাহ হয়ে পাকিস্তান থেকে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান।

গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজ তল্লাশি করে প্রায় ১ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে আবুল বাশারের দেয়া তথ্য অনুযায়ী বিমানবন্দরের বাইরে গাড়িতে অবস্থানরত তার এক সহযোগীকেও আটক করা হয়।

এ ঘটনায় আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.