Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন থেকে ধারালো অস্ত্রসহ যুবক আটক

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৬

চট্টগ্রামের জমালখান প্রেসক্লাবের সামনে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন চলার সময় দুটি ছোরাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার(১০ জুন) বিকেলে মানববন্ধন চলার সময় মো. ইব্রাহিম (২৩) নামের ওই যুবককে আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, এই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখার পর তল্লাশি চালিয়ে তার কাছে ধারালো অস্ত্র (ছোরা) পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তার বাড়ি টাঙ্গাইল বলে জানিয়েছে সে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.