Sylhet Today 24 PRINT

বেনাপোলে হুন্ডি’র ২৬ লাখ টাকাসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি |  ১০ জুন, ২০১৬

বেনাপোল কোম্পানী সদরের টহল বিজিবি সদস্যরা  অভিযান চালিয়ে ইয়ানুর রহমান (২৮) নামের এক যুবককে ২৬ লাখ হুন্ডি’র টাকাসহ আটক করেছে। সে শার্শার রামপুর গ্রামের হাতেম আলীর ছেলে।

শুক্রবার(১০ জুন) বিকালে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী সদরের কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, আমাদের কাছে একটি গোপন সংবাদ আসে ইজিবাইকে করে হুন্ডি’র ২৬ লাখ টাকা নিয়ে একজন হুন্ডি ব্যবসায়ী  বেনাপোলের দিকে আসছে।এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে নগদ ২৬ লাখ টাকাসহ ইয়ানুরকে আটক করে।আটক ইয়ানুরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি সদস্যরা। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.