Sylhet Today 24 PRINT

ডাকাতির প্রস্তুতিকালে আটক ১৪, ওসি গুলিবিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৬

পুরান ঢাকার ওয়ারীতে ডাকাতির প্রস্তুতিরকালে ৭ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- লিটন (২০), শুকুর আলী (২০), তারেক (২৪), হৃদয় হোসেন (১৮), ওমর ফারুক (২০), আলাউদ্দিন (১৮) ও কামাল হোসেন (১৯)। স্বামীবাগ ওয়ান্ডারল্যান্ড পার্কের পাশের এলাকা থেকে শনিবার মধ্যরাতের পর তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। 

রবিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, কয়েকজন ডাকাত ওয়ারী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহার হওয়া দুটি স্টিলের চাপাতি, একটি রেঞ্চ, একটি স্ক্রু ড্রাইভার ও গ্রিল কাটার কাজে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি পাওয়া গেছে।

প্রায় একই সময় গেন্ডারিয়ার নামা পাড়া মসজিদ এলাকা থেকে আরও ৭ ডাকাতকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গেণ্ডারিয়ায় গ্রেপ্তার ৭ ডাকাত একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি। আর অন্যদের বিরুদ্ধেও অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। অভিযান চলাকালে গেণ্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমানসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

 

 

 

গেণ্ডারিয়ায় গ্রেপ্তার ৭ ডাকাত একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি। আর অন্যদের বিরুদ্ধেও অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। অভিযান চলাকালে গেণ্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমানসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। - See more at: http://www.kalerkantho.com/online/national/2016/06/12/369031#sthash.qDWiBsdO.dpuf

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.