Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে লিফলেট বিতরণকালে ২ হিযবুত সদস্য আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০১৬

নারায়ণগঞ্জে প্রকাশ্যে লিফলেট বিতরণকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্য আব্দুর রহমান (৩৫) ও মাসুদুর রহমান (৪৫) নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুন) বিকেলে মহানগরের সিদ্ধিরগঞ্জ মাদানীনগর মাদ্রাসার গলি থেকে তাদের আটক করা হয়।

আব্দুর রহমান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রায়পুরার কামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তারা ঢাকার ডেমরার বামৈল এলাকায় থাকেন। মীর মাসুদুর রহমান ঢাকার ডেমরার টেংরা এলাকার এরশাদ আলীর ছেলে। 

এসআই ফারুক হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের চার সদস্য মাদানীনগর মাদ্রাসা এলাকায় এসে লিফলেট বিলি করছিল। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমান ও মীর মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে। অন্য দুজন পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে হিযবুত তাহরীরের ৪৫টি লিফলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.