Sylhet Today 24 PRINT

যশোরের শার্শার সেতাই গ্রাম থেকে ইয়াবাসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি |  ১৯ জুন, ২০১৬

যশোরের শার্শায়  ৭০০ পিস ইয়াবাসহ  ফজলু গোলদার (৩৭) নামে এক যুবককে আটক করেছে  যশোর র‌্যাব-৬ এর সদস্যরা। রবিবার দুপুরে তাকে আটক করা হয়। সে  সেতাই গ্রামের আমির আলী গোলদারের ছেলে।

যশোর-৬  র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়নের কমান্ডার মেজর আব্দুল্লাহ-আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার সেতাই গ্রামে অভিযান চালিয়ে ফজলু গোলদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ৭টি পলি প্যাকেটের মধ্য থেকে ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। আটক ফজলু গোলদারকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মোসলেম আলী নামের একজনকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে ও মামলা করেছে র‌্যাব। সে সেতাই গ্রামের মৃত সামেদ আলী মন্ডলের ছেলে। মাদক আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে যশোর জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.