Sylhet Today 24 PRINT

চুয়াডাঙ্গায় ডিসির কাছে চাঁদা দাবি, অন্যথায় হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০১৬

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) সায়মা ইউনুসের ব্যক্তিগত মোবাইলে ফোন করে নিজেকে মেজর জিয়া পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। অন্যথায় জেলা প্রশাসকের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়েছে।

রোববার বেলা ২টা ৫৯ মিনিটে মোবাইলে কলটি আসলেও বিষয়টি গোপন ছিল। সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা জেলা প্রশাসক সায়মা ইউনুসের কাছে এ ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি জানান, বিষয়টি পুলিশ সুপার রশীদুল হাসানকে জানানো হয়েছে। তবে সাংবাদিকদের সামনে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন সায়মা ইউনুস।

চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফিউল্লাহ জানান, জেলা প্রশাসকের মুঠোফোনে যে নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছে, ওই নম্বরের বর্তমান অবস্থান মাদারীপুরে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.