Sylhet Today 24 PRINT

শিশুটি মারা গেছে!

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০১৬

উন্নত চিকিৎসা শুরুর আগেই মারা গেলো শিশু সিনহা। মাত্র ৩ বছরের এ ছোট্ট ছেলে কিডনি ও স্কিনের  কঠিন রোগে ভুগছিল।

সোমবার (২০ জুন) দুপুরে সিনহা মারা যায় বলে নিশ্চিত করেছেন তার স্বজন শাহাদাত রাসএল।

গত শনিবার (১৮ জুন) সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমে "মাত্র ৮ লাখ টাকার জন্যে কি শিশুটি মারা যাবে?" শিরোনামে এক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডাক্তাররা বলছেন উন্নত চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবে। কিন্তু গত আঠারো মাসের চিকিৎসায় শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে শিশুটির বাবা মায়ের সামর্থ্য, কারণ অর্থাভাব।  এখন এই শিশুটিকে বাঁচাতে প্রয়োজন প্রায় ৮ লক্ষ টাকা।  যা বহন করা সম্ভব না ছেলেটার পরিবারের পক্ষে। ওর বাবার সহায় সম্বল যেটুকু ছিল তা দিয়ে আজ পর্যন্ত চেষ্টা করেছে। এখন আর পারছে না। তাই এখন সবার সাহায্য চেয়েছে।

এরপর এ সাহায্যের আবেদনটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার প্রেক্ষিতে এবং শিশুটি মারা যাওয়ার কারণে সিনহার পরিবারের পক্ষ থেকে কাউকে আর সাহায্য না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.