Sylhet Today 24 PRINT

বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুন, ২০১৬

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এক বৃদ্ধকে তার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও পুলিশের ধারণা এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।

সোমবার রাত ১টার দিকে মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোকছেদ আলী (৬০) নিহত হন।

পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বলেন, মোকছেদ আলীকে তার নিজ কক্ষে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তার মাথায়, বুকে ও পাঁজরে কোপানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ ধারণা করছে।

ওসি বলছেন, জমিজমা নিয়ে নিজের ছেলেদের সাথে মোকছেদের দ্বন্দ্ব ছিল। হত্যাকাণ্ডে তার দুই ছেলে জড়িত থাকতে পারে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.