Sylhet Today 24 PRINT

বেনাপোলে স্থল বন্দর কর্মচারী এমপ্লয়ীজের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি |  ২২ জুন, ২০১৬

বেনাপোল স্থল বন্দর কর্মচারি এমপ্লয়ীজ (সিবিএ) নেতাদের উদ্যোগে  চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ জুন) বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের কর্মচারী এমপ্লয়ীজ এর সভাপতি গোলাম কিবরিয়া তুহিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের সিনিয়র সহকারী পরিচালক মুনির আহমেদ, উপ-পরিচালক আ: জলিল, সিবিএর সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার, সাবেক বন্দরের সহ – সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান সহ প্রমুখ।

উপস্থিত বন্দরের নেতারা মাহে রমজান এর পবিত্রতা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। এবং সকলকে একটি এই সিয়াম সাধনার মাস রোজা রাখার তৌফিক দান করুক এ মর্মে দোয়া করেন।

অপরদিকে বাংলাদেশ ইসলামি ব্যাংক লি: বেনাপোল শাখার উদ্যোগে এক ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপক হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আ: সালাম,সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নুর হোসাইন, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান  প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.