Sylhet Today 24 PRINT

যশোরে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০১৬

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ আরোহী নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ১ জন। 

যশোর সদর উপজেলার তীরেরহাট মথুরাপুর রেলক্রসিংয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেন রেললাইনের উপরে উঠে আসা একটি কারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। 

নিহত ৩ জনের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.