Sylhet Today 24 PRINT

পুরান ঢাকায় গুলিবিদ্ধ যুবলীগ নেতার লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৬

পুরান ঢাকার সূত্রাপুরে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

নিহত রাজিবুল হাসান যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উপ অর্থ সম্পাদক ছিলেন।

তবে সূত্রাপুর থানার ওসি তপন কুমার সাহা নিহতের রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলেছেন, “উনি যুবলীগ করতেন বলে জানি। তবে কোনো পদ-পদবি আছে কি না তা জানা নেই।”

তিনি জানান, শুক্রবার রাত ১২টার পর ধোলাইখালের রোকনপুরে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাজিবুলকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তারগণ মৃত ঘোষণা করেন।

নিহতের মাথায় ৩টি গুলির চিহ্ন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.