Sylhet Today 24 PRINT

জমি নিয়ে বিরোধে বৌদ্ধভিক্ষুকে পিটিয়ে হত্যার চেষ্টা অপর বৌদ্ধভিক্ষুর

চট্টগ্রাম সংবাদদাতা  |  ১৩ জুলাই, ২০১৬

মন্দিরের জমি বিক্রির টাকার ভাগ নিয়ে অভ্যন্তরীণ বিরোধী কক্সবাজারে এক বৌদ্ধভিক্ষুকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ মংয়াইন রাখাইন নামের অপর বৌদ্ধ ভিক্ষু।

এই ঘটনায় গুরুতর আহত উইমাহ্লাটারা ক্যাং এর অধ্যক্ষ উপেনদিতা (৭৭ মহাথের (৭৭)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় পুলিশের জানায়, মন্দিরের জমি বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা এবং অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, অপর একজন বৌদ্ধভিক্ষু এই হত্যা চেষ্টা করেছেন বলে জানা গেছে। হামলাকারী পলাতক রয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.