Sylhet Today 24 PRINT

‘জাকির নায়েক আলেম নন, তিনি দাঁতের ডাক্তার’

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৬

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক হারুনুর রশিদ বলেছেন, ‘জাকির নায়েক কোনো আলেম নন। তিনি একজন দাঁতের ডাক্তার।’

বুধবার বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট জেলার ইমাম ও আলেম-ওলামাদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হারুনুর রশিদ বলেন, তিনি (জাকির নায়েক) ইসলামের বিভিন্ন বিষয়ে ভুল ব্যাখা দিয়েছেন। তার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক আছে।’

তিনি আরও বলেন, ‘ডা. জাকির নায়েক ইসলামের বিভিন্ন বিষয়ে যে আলোচলা করেন, তা তিনি করতে পারেন না। তার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে সবার সমর্থন করা উচিত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.