Sylhet Today 24 PRINT

সাংসদের মেয়েকে যৌন হয়রানির দায়ে ছাত্রলীগ নেতার কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৬

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য শেখ নুরূল ইসলাম মেয়েকে যৌন হয়রানির করায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটার পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ আদেশ দেন।

জানা যায়, সাংসদের মেয়ের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে অশ্লিল ভঙ্গি করেন ওই ছাত্রলীগ নেতা।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে যৌন নির্যাতনকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন অভিযুক্ত আশিকুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
 
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ  বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.