Sylhet Today 24 PRINT

পিরোজপুরে আইএসের নামে ইমামকে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৬

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের দক্ষিণ বাজার বড় মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুককে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রেরক হিসেবে আইএস বরিশাল রেঞ্জ কাউখালী শাখার নাম লেখা রয়েছে চিঠিতে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে মসজিদের মুয়াজ্জিন ইমামের কক্ষের সামনে চিঠিটি দেখতে পেয়ে সেটি মাওলানা ওমর ফারুকের কাছে নিয়ে যান। হাতে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘তোমরা বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক তা চাও না। তোমরা জিহাদের আলোচনা থেকে বিমুখ। সুতরাং তোমাকে হত্যা করা শরীয়ত শুদ্ধ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমাকে তোমার রুমেই জবাই করে হত্যা করা হবে খুব শিগগিরই।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.