Sylhet Today 24 PRINT

বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে দু‌টি রাধা কৃষ্ণর মূর্তি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০১৬

বেনাপোল চেকপোস্টে কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে  এক পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ২৮ কেজি ওজনের দুটি রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

বুধবার (২৭ জুলাই) সকাল১০ টার দি‌কে যশোরের চাঁচড়া এলাকার নারায়ন চন্দ্র‌ের ব্যাগ থেকে এ মূর্তি উদ্ধার করা হয়।

কাস্টমস ইন্সপেক্টর মাহবুব হোসেন জানান, বাংলাদেশী যাত্রী ভারত থেকে ফেরার পথে তার ব্যাগ চেক করলে ২৮ কেজি ওজনের মার্বেল পাথরের দুটি রাধা কৃষ্ণর মূর্তি পাওয়া যায়। আটককৃত মূর্তি দুটি বেনাপোল কাস্টমস হাউজে জমা করা হবে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.