Sylhet Today 24 PRINT

পাঁচ সাংবাদিকের বাবা আব্দুল জলিলের প্রয়াণ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৬

ফরিদপুরে যুগান্তরের ব্যুরো প্রধান সাংবাদিক জাহিদ রিপনের বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল জলিল মৃত্যুবরণ করেছেন।
 
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে শহরের পূর্বখাবাসপুরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর  ৫ ছেলেই সাংবাদিকতা পেশায় রয়েছেন। বড় ছেলে জাহিদ রিপন যুগান্তর পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান, মেজ ছেলে ওয়াহিদ মিল্টন এসএ টিভির অ্যাসাইনমেন্ট এডিটর, সেজ ছেলে কামরুজ্জামান সোহেল এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের ফরিদপুর প্রতিনিধি, চতুর্থ ছেলে সুমন ইসলাম সময় টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি এবং ছোট ছেলে খায়রুজ্জামান সোহাগ মানবকণ্ঠ পত্রিকার ফরিদপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আলহাজ আবদুল জলিলের মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাদ আসর শহরের চকবাজার জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আলীপুর পৌর কবরস্থানে দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.