Sylhet Today 24 PRINT

বেনাপোলে স্পিফনি শোরুম ফের চালু

বেনাপোল প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০১৬

বেনাপোল মোবাইল ব্যবসায়ীদের অনড় সিদ্ধান্তে বন্ধ হয়ে যাওয়া সিম্ফনি কোম্পানির নিজস্ব শোরুমটি গ্রাহকদের সুবিধার্থে এক্সপ্রিয়েন্স জোন হিসেবে খুলে দেওয়া হলো।

শনিবার সকাল ১১ টার সময় বেনাপোল বাজারস্থ বাজার কমিটির কার্যালয়ে এক সিদ্ধান্তের মাধ্যমে পুনরায় শোরুমটি চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইল কোম্পানির এডিসন গ্রুপের কর্মকর্তা এজাজ আহম্মেদ, সিম্ফনির জেলা প্রতিনিধি শাহনুর আলম, বেনাপোল বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ দুদু, সহসভাপতি আলাউদ্দিন বেনাপোল মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিন বিশ্বাস,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু সহ সমিতির অন্যান্য সদস্য বৃন্দ।

দীর্ঘ ২ ঘন্টা ব্যাপি কোম্পানির সাথে আ‌লোচনার পর সু-সম্পর্ক বজায় রেখে পূর্বের মত ব্যাবসা পরিচালনা করতে মোবাইল কোম্পানি ও বেনাপোলের দোকানদাররা এক মত পোষন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.