Sylhet Today 24 PRINT

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে তরুণীর আত্নহত্যার চেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৬

দিনাজপুর রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থী। তবে এতে তার মৃত্যু না হলেও দু’টি পা হারিয়েছেন তিনি।

নিহত তরুনীর বাড়ি জেলার খানসামা উপজেলার পাকরহাট এলাকায়। তিনি দিনাজপুর সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী।

রোববার (৭ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের এক নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার লক্ষণ কুমার জানান, আত্মহত্যার উদ্দেশে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় তরুনীটি। এসময় চালক ট্রেনের গতিরোধ করেন ও স্থানীয়রা তাকে টেনে ভেতর থেকে বের করেন।

এতে প্রাণে বেঁচে গেলেও দু’টি পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো জানান, এ ঘটনায় ট্রেনটি নির্দিষ্ট সময়ের চেয়ে ২৫ মিনিট দেরিতে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.