Sylhet Today 24 PRINT

ভিমরুলের কামড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামে ভিমরুলের কামড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ অগাস্ট) রাতে এ ঘটনা ঘটে।

ভিমরুলের কামড়ে গুরুতর আহত চারজনকে রাতেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.