Sylhet Today 24 PRINT

এইচএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৬

নওগাঁয় এইচএসসি পরীক্ষায় ফেল করায় শান্তনা রাণী (১৭) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার চকদুর্গারায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। 

শান্তনা রাণী ওই গ্রামের দুলাল মহন্তের একমাত্র মেয়ে।

পত্নীতলা থানার ওসি আজিম উদ্দিন পাটোয়ারী জানান, শান্তনা রাণী নজিপুর সরকারি ডিগ্রী কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

বৃহস্পতিবার ফল প্রকাশের পর তিনি জানতে পারেন ফেল করেছেন। এতে তিনি তার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  পরে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.