Sylhet Today 24 PRINT

ফেসবুকে নারীর আপত্তিকর ছবি পোস্ট, যুবক আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৬

ফেসবুকে নারীর আপত্তিকর ছবি পোস্ট করায় এক যুবককে আটক করেছে পুলিশ।

মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকার এক নারীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে একই এলাকার ফারুক হোসেন (৪০) নামে  ওই যুবককে  আটক করা হয়।

পুলিশ জানায়, ফারুক দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্যক্ত করে আসছিলেন। কৌশলে  তিনি ওই নারীর কিছু ছবি ও ভিডিও গোপনে ধারণ করে তা ফেসবুকে পোষ্ট করেন এবং আপত্তিকর মন্তব্য লেখেন।

বৃহস্পতিবার রাতে ওই নারী মাগুরা থানায় অভিযোগ জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে পারনান্দুয়ালি থেকে ফারুককে গ্রেফতার করে। আটক ফারুক নিজের অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.