Sylhet Today 24 PRINT

বেনাপোলে ভারতীয় চা-পাতা জব্দ

বেনাপোল প্রতিনিধি |  ২৯ আগস্ট, ২০১৬

বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে তিন লাখ টাকার ৩০ বস্তা ভারতীয় চা পাতা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৯ আগস্ট) সকালে দৌলতপুর গ্রাম থে‌কে এ চা পাতা উদ্ধার করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জান‌তে পে‌রে বিজিবির একটি টহল দল দৌলতপুর বিজিবি ক্যাম্পের উত্তর পাশের একটি বাগানে অভিযান চালিয়ে এসব চা পাতা উদ্ধার করে। উদ্ধারকৃত চা পাতা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তি‌নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.