Sylhet Today 24 PRINT

কক্সবাজারে অস্ত্র কারখানার সন্ধান, চলছে অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

কক্সবাজারের উখিয়ার ছোয়ানখালীর গহীন অরণ্যে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। আজ (১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ওই কারখানার সন্ধান পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে থাকা র‍্যাব-৭ এর কোম্পানী কমান্ডার এএসপি শারাফাত হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব কক্সবাজার ক্যাম্পের একটি দল উখিয়ার ছোয়ানখালীর গহীন অরণ্যে একটি বাড়ীর সন্ধান পায়। বাড়ীটি একটি বড় অস্ত্রের কারখানা। এখন পর্যন্ত বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.