Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৬

সুনামগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম এরশাদ (২৮)। তিনি সুনামগঞ্জ জেলার সুদুরপাথাড়ী গ্রামের তাহিরপুর উপজেলার মৃত আজিম উদ্দিনের ছেলে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুরের আমান টেক্সটাইলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, সুনামগঞ্জের তাহিরপুর থানার একটি হত্যা মামলায় ৬ (১১) ২০০৬ সুনামগঞ্জের জেলা আদালত তাকে ফাঁসির দণ্ড দেন। এর আগে থেকেই তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আজিজের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করেন। এরশাদ বর্তমানে শ্রীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.