Sylhet Today 24 PRINT

রংপুরে ৮ উপজেলায় জামায়াতকর্মী সহ গ্রেফতার ৪২

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৬

রংপুরে মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াতকর্মী সহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক এ ব্যাপারে জানান, গ্রেফতাররা আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো।

রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.