Sylhet Today 24 PRINT

গরু বিক্রেতাদের কুপিয়ে ১২ লাখ টাকা লুট

সিলেটটুডে ডেস্ক  |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় গরু বিক্রেতাদের কুপিয়ে ১২ লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। 
  
সোমবার দিবাগত রাত ৩টার দিকে বাড্ডা থানার ৩শ’ ফিট রাস্তায় এ ঘটনা ঘটে। 
  
দুর্বৃত্তদের মারধর ও ছুরিকাঘাতে আহত আট গরু বিক্রেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা 
  
আহতরা হলেন- খোকন, বাবর আলী, তার ছেলে রেজাউল হক, মামুন হোসেন, আকবর আলী, শামসুল আলম, মোতাহার হোসেন ও আহম্মদ হোসেন। 
  
আহত মোতাহের জানান, রাজধানী রামপুরার আফতাবনগর হাটে তারা ১২টি গরু বিক্রি করে। গরু বিক্রি শেষে টাকা নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে ট্রাকে করে রওনা হয় তারা। 
  
ট্রাকটি ৩শ’ ফিট রাস্তায় পৌঁছালে যাত্রীবেশে উঠা দুর্বৃত্তরা  প্রচণ্ড মারধর ও ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে সঙ্গে থাকা গরু বিক্রির ১২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। 
  
পরে পথচারীদের সহযোগিতায় তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। 
  
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার বিষয়ে বলেন, গরু ব্যবসায়ীদের কাছ থেকে ১২ লাখ টাকা ডাকাতরা নিয়ে গেছে বলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.