Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে পাজেরো গাড়ির ধাক্কায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

চট্টগ্রাম সংবাদদাতা  |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় পাজেরো গাড়ির ধাক্কায় রিকশারাহী মো: জাহিদ (২১) নামের রাজধানীর বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনায় রায়হান ইসলাম (২১) ও তাদের বহনকারী রিক্সাচালক আব্দুল হামিদ (৩৪) আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে প দামপাড়ার এম এম আলী রোডে প্রায় ফাঁকা রাস্তায়  দ্রুতগামী পাজেরো জিপ ওই রিকশাকে সজোরে আঘাত করলে আরোহীরা রাস্তায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন আছেন।

চকবাজার থানার ওসি নূরুল হুদা এই ঘটনা নিশ্চিত করে বলেন, দামপাড়ায় এশিয়ান উইম্যান বিশ্ববিদ্যালয়ের সামনে পাজেরো জিপের ধাক্কায় এই ঘটনা হয়।

পাজেরো জিপটি মুক্তিযোদ্ধা সংসদের এক কেন্দ্রীয় নেতার এবং তার ছেলে গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.