Sylhet Today 24 PRINT

ফেনীতে কলেজছাত্র খুন, আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৬

ফেনীতে একাদশ শ্রেণীতে পড়ুয়া এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মোঃ. রিপন নামের শহরের নাসির মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণি  ওই ছাত্রকে রামপুর হাফেজ উকিলের বাড়ির পাশের কবরস্থান এলাকায় রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, “স্থানীয়রা গুরুতর অবস্থায় রিপনকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করার কথা জানালেও তাদের নাম বলেননি ওসি।

ময়নাতদন্তের জন্য রিপনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.