Sylhet Today 24 PRINT

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিউজ ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৬

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট সাতজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

ত‍াদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাড়ে ১০টার দিকে আরো তিনজনের মৃত্যু হয়। 

গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ইছাইলে উত্তরবঙ্গ থেকে ‌ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন।

এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, সকাল সাড়ে ৯টায় মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয় বিপরীতমুখী একটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.