Sylhet Today 24 PRINT

ছেলের দেওয়া আগুনে দগ্ধ বাবার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৬

ফরিদপুরে নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেওয়ায় বখাটে ছেলের হাতে দগ্ধ বাবার মৃত্যু করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রফিকুল ওরফে পিন্টু ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

১৫ সেপ্টেম্বর বিকেলে ফরিদপুরে সন্তান ফারদিন হুদা মুগ্ধ (১৭) এর দেওয়া আগুনে পুড়ে গিয়েছিল তার শরীরের প্রায় ৫০ শতাংশ। এ ঘটনায় মা সিলভিয়া হুদাও আহত হয়েছিলেন।  

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.