Sylhet Today 24 PRINT

রাজধানীর কদমতলীতে শিশু হত্যার ঘটনায় আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

রাজধানীর কদমতলীতে আব্দুল্লাহ (০৭) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়। বেলা ১১টায় আটকের বিষয়টি কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী নিশ্চিত করেন।

ওসি বলেন, বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিহত শিশুর বাবা মোস্তফা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরান ঢাকার কদমতলীর এলাকায় উজালা ম্যাচ কারখানার পাশে শিশুটিকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। শিশুর গ্রামের বাড়ি বরিশালে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.