Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জামায়াতের সেক্রেটারি কাজী ইয়াকুব আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের মেড্ডা সবুজবাগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, গ্রেফতারকৃত কাজী ইয়াকুব আলীর বিরুদ্ধে হরতালে নাশকতাসহ আটটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.