Sylhet Today 24 PRINT

দুই জেএমবি\'র ১৪ বছর করে কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

চাঁপাইনবাবগঞ্জে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) তাদেরকে কারাদণ্ড প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

অস্ত্র আইনে দণ্ডপ্রাপ্ত দুজন হলেন জেলার ভোলাহাট উপজেলার মুসরিভুজা গ্রামের রবিউল ইসলাম এবং গোমস্তাপুর উপজেলার কলাইদিয়ার আবদুল মোমিন।

২০০৯ সালের ১৭ জুন অস্ত্র আইনে মামলাটি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.