Sylhet Today 24 PRINT

বরিশালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত একটার দিকে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

নিহত ব্যক্তির নাম মো. খোকন। তাঁর বাড়ি উপজেলার নেয়ামতি ইউনিয়নের মহেশখালী গ্রামে। বাবা মো. জাবেদ আলী খান।

পুলিশ জানায়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হারুন-অর-রশিদ বলেন, নিহত খোকনের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.