Sylhet Today 24 PRINT

মোবাইলে কথা বলায় মগ্ন যুবক কাটা পড়লেন ট্রেনে

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ছানাউল হক জানান, সোমবার দুপুরে ওই যুবক রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ের পাশ দিয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন। এ সময় সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.