Sylhet Today 24 PRINT

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে নোমান আহমেদ রাফি (৩) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। রাফি হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজের শিক্ষক ওলিয়ার রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রাফি বাড়ির পাশের খেলতে গিয়ে একটি গর্তে ডুবে মারা যায়। অনেক খোঁজখোঁজির পর বেলা দেড়টার দিকে ওই ডোবায় মৃতদেহটি ভেসে ওঠে।

রাফির মৃত্যুতে ওলিয়ার রহমানের পরিবারে শোকের ছায়া নেমে আসে। কাপাশহাটিয়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সালাহউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে বাড়িতে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.