Sylhet Today 24 PRINT

বেনাপোলে কিশোরীর আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৬

বেনাপোল প্র‌তি‌নি‌ধি: বেনাপোলে সোমবার  রাত ২টার সময় সোনিয়া (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে।

বেনাপোল ‌পোর্টথানা পুলিশ পোড়া নারানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে ।
সোনিয়া ওই গ্রামের আলম হোসেনের মেয়ে। সে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য হাসান মাহামুদ প্রিন্স জানান, সোনিয়ার মা তার বড় বোনকে সা‌থে নিয়ে বাজারে যায়। এসময় সো‌নিয়া‌কে সা‌থে না নেওয়ায় মায়ের ওপর অভিমান ক‌রে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন  জানান, সোনিয়ার মৃত্যুর বিষয়ে তার পরিবার স্পষ্ট করে কিছু বলছেনা। সে যে ঘরে আত্মহত্যা করেছে ওই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিলো।

মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.